মাত্র ৩৫ বছর বয়সে করোনায় প্রাণ গেল মার্কিন র্যাপার ফ্রেড দ্য গডসনের।
জনপ্রিয় গায়কের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তার বন্ধু ডিজে সেলফ লেখেন, “ফ্রেডকে সবাই ভালোবাসত এবং তার সম্পর্কে কোনো খারাপ কথা শুনিনি। তোমার আত্মা শান্তি কামনা করছি। চিরনিদ্রায় শায়িত থাকো আমার ভাই।”
এর আগে করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্ত্রী জানিয়েছিলেন, ফ্রেডের শারীরিক অবস্থা ভালো নেই।
তবে মাঝে গায়কের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে শোনা যায়। শেষপর্যন্ত বৃহস্পতিবার হাসপাতালে তিনি মারা যান।
এপ্রিলের শুরুর দিকে ইনস্টাগ্রামে মুখে অক্সিজেন লাগানো অবস্থায় তোলা ছবি পোস্ট করে ফ্রেড দ্য গডসন লেখেন, “আমি কভিড-নাইনটিস আক্রান্ত হয়ে এখানে আছি! দয়া করে আপনার জন্য সকলে প্রার্থনায় করুন!”
মার্চে করোনা আক্রান্ত হয়ে মারা যান সঙ্গীতশিল্পী অ্যালান মেরিল। মৃত্যু হয় জো ডিফি, এলিস মার্সালিস জুনিয়র-সহ কয়েকজন সংগীত ব্যক্তিত্বের। এ ছাড়া সেরে উঠেছেন পিঙ্ক-সহ কয়েকজন তারকা।