ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বেলা পৌনে ১২টার দিকে মারা যান শান্তা ইসলাম (১৭) নামে এক তরুণী। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়–কদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে।
অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান রেহানা খাতুন (৩০)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের শহীদ হোসেনের স্ত্রী।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দুই নারী গত শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন। শনিবার সকালে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য দুইজনের শরীর থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, ওই দুই নারীর মধ্যে একজনের আগে থেকেই পরীক্ষায় করা ছিল সেটি নেগেটিভ ছিল। শনিবার সকালে তাদের দুজনের উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
পরিচালক বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চালু রয়েছে। ওই দুই রোগীর শ্বাস কষ্ট বেশী তীব্র ছিল না, তাই রাতে তাদের আইসিইউতে স্থনান্তর করা হয়নি। শনিবার সকালে তীব্র শ্বাসকষ্টজনিত কারণে মারা যায় ওই দুই নারী।