মহেশপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে ইমন হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার নাটিমা গ্রামে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। ইমন ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

মহেশপুর থানার ওসি মোর্শেদ খান জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিল ইমন । এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইমনের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।