করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে বন্ধ রাখা শিল্প-কারখানা পুনরায় চালুর ঘোষণা দেয়ায় ভোলা জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ফেরিঘাট এসে ভিড় জমিয়েছেন। কিন্তু লঞ্চ, সি-ট্রাক কিংবা ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন তারা।
একাধিক শ্রমিক বলেন, সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছি না। এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদের কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমাদের চাকরি হারাতে হবে।
সময় মতো কর্মস্থলে যেতে না পারলে চাকরিতে যোগদানের ভোগান্তি পোহাতে হবে বলে জানায় তারা।