হাট-বাজারের চৌহদ্দি থেকে কাঁচা-বাজার স্থানান্তরের নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে মূল হাট-বাজারের চৌহদ্দি থেকে কাঁচা-বাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ স্থানান্তরের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বাজার স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে রবিবার দেশের সকল জেলায় পত্র জারি করে মন্ত্রণালয়। প্র‍য়োজনে নিকটবর্তী সরকারি খাস জমি বা অন্য কোন সুবিধাজনক স্থানে বাজার সরিয়ে নিতে বলা হয়েছে।

নির্দেশে এসব সরিয়ে নেয়ার পর ক্রেতা ও বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে।