চলমান করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
করোনা ভাইরাসের বিস্তারা রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াও বরাদ্দ করা এ টাকায় ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। রবিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং 'খ' ও 'গ' শ্রেণীর ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এরআগে গত ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দেয় সরকার।