মৌলভীবাজারে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ৬ জন মৌলভীবাজারের।
এর মধ্যে ৪ জন কুলাউড়ার, ১ জন বড়লেখা এবং ১ জন শ্রীমঙ্গলের বলে জানা গেছে। আক্রান্তদের মধ্য ২ জন পুলিশ সদস্য রয়েছেন।