নারায়ণগঞ্জের বন্দরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার দুপুরে বন্দর উপজেলার শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের ৪৩টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা , লবন , সুজি ও বিস্কুট। মেজর ফরহাদ হোসেন সেনাবাহিনীর পক্ষে আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার উপস্থিত ছিলেন। পরে চড়া দামে দ্রব্যমূল্য বিক্রি করায় বন্দরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার অভিযানে নেতৃত্ব দেন।
মেজর ফরহাদ দেশ রূপান্তরকে জানান, সোমবার বন্দরে কিছু শিল্পকারখানা চালু হওয়ার কথা রয়েছে। কারখানাগুলো স্বাস্থ্য বিধি মেনে চলছে কিনা তা মনিটরিং করতে সেনাবাহিনী আজ মাঠে কাজ করছে।