অনুমোদন পেল ‘ভিআইপিবি ব্যালেন্স ফান্ড’

‘ভিআইপিবি ব্যালেন্স ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭২৫তম কমিশন সভায় মিউচুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, এই মিউচুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ১ কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে। বিনিয়োগকারীদের জন্য বরাদ্দের অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।