করোনাকালে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণে পাশাপাশি কিছু ঘরোয়া মসলা খেতে পারেন। শরীর চাঙ্গা রাখতে প্রতিদিন চা খা্ওয়া হয়। এখন থেকে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন মসলায় তৈরি হলুদ-চা বেছে নিতে পারেন।
উপকরণ: হলুদ গুঁড়া ৩ টেবিল চামচ, আদা গুঁড়া ৩ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ২ টেবিল চামচ, লবঙ্গ ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, বায়ুরোধক গ্লাস- ১টি।
তৈরি প্রণালি: সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন এতে যেন কোনো পানি না মেশে। একটি বায়ুরোধক মগে ঢালুন মিশ্রণটি। মিশ্রণটি এভাবে ৬ মাস পরর্যন্ত রেখে দিতে পারেন। তবে ঠান্ডা জায়গায় রাখতে হবে।
হলুদ-চা তৈরি করবেন যেভাবে: প্রথমে আপনার পছন্দমতো গ্রিন টি, ব্ল্যাক টি বা দুধ চা তৈরি করে নিন।
এবার মসলার মিশ্রণটি থেকে ১ চা চামচ চায়ের সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে পান করুন।
এই হলুদ-চা প্রাকৃতিকভাবে শরীরের বিষাক্ত উপাদান দূর করে। এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং অন্যান্য প্রদাহবিরোধী উপাদান রয়েছে। সুস্থ জীবনের জন্য প্রতিদিন পান করুন হলুদ চা।