মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এক দিনে ৪৮ কোটি ৯৪ লাখ হাকার বেশি পণ্য বিক্রি করেছে।
এর মধ্যে সাছ বিক্রি হয়েছে সাত কোটি৭৩ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা। যা চার লাখ ২১ হাজার ২৫৮ কেজি ওজনের।
জেলা ও উপজেলা মৎস্য দপ্তরগুলোর তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলায় শনিবার এক দিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এ পরিমাণ মাছ বিক্রি হয়।
মন্ত্রণালয় দুধ, ডিম ও পোল্ট্রি সামগ্রীও বিক্রি করছে।
এ ছাড়া, একই দিনে সারা দেশে ৪১ কোটি ২১ লাখ ২১ হাজার ২৭২ টাকার দুধ, ডিম, পোল্ট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছেন প্রান্তিক খামারিরা।
দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রির সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সব জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের গত ২২ এপ্রিল নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়।