নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৬৪ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন ১০০১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরো চারজন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬।
আর সুস্থ্য হয়েছেন ৪২ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯৩৭ জন।
শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের।
নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬১৭ জন, সদর উপজেলায় ২৯০, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন।
সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২৮ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. জায়েদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, এ পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। এলাকাভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি করপোরেশনে ৭১৯, সদর উপজেলায় ১৬৮৪, বন্দরে ১৯৮, আড়াইহাজারে ২৭০, সোনারগাঁয়ে ১৪০, রূপগঞ্জে ১৫৭ জনের।