দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নারায়ণগঞ্জ থেকে ফেরা আরও এক তরুণের (৩২) করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে হিলিতে দুজন করোনা রোগী শনাক্ত হলো। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ পাশের আরও তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় হিলির নওপাড়ায় ওই তরুণের বাড়ি পরিদর্শন শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ, ওসি আবদুর রাজ্জাক আকন্দ, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত উপস্থিত ছিলেন।