নীলফামারীর ডিমলায় অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ওই বাজারের আব্দুল মান্নানের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মান্নানের তুলার দোকানসহ পাশে থাকা গ্যাস সিলিন্ডার, হার্ডওয়্যার, মুদি, মনিহারি, কসমেটিকস, ফার্মেসি, জুয়েলারি, মোবাইল, চায়ের দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়।