গোলাপজলের নানা উপকার

গোলাপজলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে আর তৈলাক্ত ত্বকের বাড়তি তেলভাব কমাতে তো বটেই, স্যানিটাইজার হিসেবেও এটি ভালো। প্রতিদিনের জীবনে গোলাপজলের আছে নানা ব্যবহার। জেনে নিন গোলাপজলের নানা উপকার সম্পর্কে

ত্বকের যত্নে : শুরুতে গরম পানির ভাপ নিন। এতে ত্বকের ছিদ্র খুলে যায়, ধুলো-ময়লা বেরিয়ে আসে। এবার তুলোয় করে বরফ-ঠাণ্ডা গোলাপজল নিয়ে মুখ মুছে নিন। নিমেষে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

গোসলে : গোসলের সময় নিয়মিত গোলাপজল ব্যবহার করুন। অবসাদ কমাতে এটি খুবই কার্যকর।

মাথাব্যথা কমাতে : মাথাব্যথা কমাতে তুলোয় করে বরফ-ঠাণ্ডা গোলাপজল কপালে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ১৫ মিনিটের মধ্যেই আরাম বোধ করবেন।

ব্রণের সমস্যা কমাতে : নিয়মিত গোলাপজল ব্যবহারে ব্রণ, ফুসকুড়ি কমে। দুই চা-চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ গোলাপজল মিশিয়ে দিনে দুবার লাগান ব্রণে। ব্রণ সমস্যা কমে যাবে দ্রুত।

স্যানিটাইজার : অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় গোলাপজল স্যানিটাইজার হিসেবে খুব ভালো। এ ছাড়া যেকোনো ক্ষতেও গোলাপজল লাগানো যায়।

একজিমা : ফ্রিজে রাখা ঠাণ্ডা গোলাপজল একজিমার ওপর নিয়মিত লাগালে ১৫ দিনেই ফল পাবেন।

ত্বকে টান : ত্বকে টান ধরলেই কয়েক ফোঁটা গোলাপজল ছিটিয়ে নিন। নিমেষে আর্দ্র হবে ত্বক। এর মধ্যে থাকা অ্যাস্ট্রিনজেন্ট ত্বকের খুব ভালো টোনার। এ ছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত গোলাপজল লাগিয়ে নিন। এক সপ্তাহে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।