মুন্সীগঞ্জে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামে দাফনের ৩ দিন পর ররিবার মৃত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

শনিবার দিবাগত রাতে ঢাকার নিপসম থেকে ষাটোর্ধ্ব বয়সের ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে।

রবিবার দুপুরে শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে গেল বৃহস্পতিবার ৬০ বছর বয়সী ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তিনি সেখানে মারা যান।

এতে দাফনের আগে তার নমুনা সংগ্রহ করে ঢাকার নিপসমে পাঠানো হয়। ৩ দিন পর শনিবার দিবাগত রাতে মৃত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের নিশ্চিত করে নিপসম।

এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।