পৃথিবীজুড়ে রাষ্ট্রনেতারা করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন, ফ্রন্ট লাইনে আছে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা। তবে মহামারিকে ঘায়েল করতে অন্য এক চ্যালেঞ্জে নামলেন হলিউড অভিনেত্রীরা।
ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড সিনেমার তারকা জোও বেল শুরু করেন এই চ্যালেঞ্জ। সামাজিক দূরত্ব মেনে চলতে চলতে ঘরে বন্দী অবস্থায় নিজের আইডিয়া শেয়ার করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে বলেন, মানসিকভাবে আমি অনেক বিষণ্ন, আমি আমার বন্ধুদের সঙ্গে একটি চ্যালেঞ্জ খেলতে চাই।
বই পড়তে পড়তে বিরক্ত হয়ে এক পর্যায়ে হেসে উঠে তিনি ক্যামেরা বরাবর জোরসে লাথি দেন। সেটি গিয়ে পড়ে আরেকজনের ওপরে। তার প্রতিক্রিয়ায় আরও একজন। এভাবে একের পর এক অভিনেত্রী কেউ লাথি, কেউ ঘুষি মেরে পুরো ভিডিওটি এগিয়ে নিয়ে যান।
বেল থেকে এই চ্যালেঞ্জ নেন ড্রি ব্যারিমোর, এরপর সেটি চলে যায় লুসি ললেসের কাছে। সেই চ্যালেঞ্জ নিয়ে নেন ফিউ ফ্লোরেন্স। এরপর জুলিয়া বাটারস, তার থেকে ড্যারিল হান্না, এরপর কেটি টুনস্টল। হাসি ঠাট্টার মধ্য দিয়ে একজন পরবর্তীজনকে আঘাত করেই যান।
পুরো ভিডিওটি বেল নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন। হ্যাশট্যাগে এর নাম দেন বস বিচ ফাইট চ্যালেঞ্জ। পরে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন স্কারলেট জোহানসন, মারগট রবিসহ অন্য তারকারাও।
কোয়ারেন্টাইন সময়ে তাদের এমন কান্ড বেশ মজা দেয় নেটিজেনদের। ক্যামেরন ডায়াজের মতো অভিনেত্রীও তাদের প্রশংসা করেন।