সিএমএসএমইর তহবিল থেকে গণমাধ্যমকে ঋণ দেওয়ার প্রস্তাব ফাহিমের

করোনার কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকারের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে গণমাধ্যমকেও ঋণ দেওয়ার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

একইসঙ্গে এই সঙ্কটকালে সব ধরনের ঋণের সুদ আদায় দুই মাস বন্ধ রাখার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনটি।

সোমবার এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এ প্রস্তাব দিয়ে ঋণের সুদ বন্ধ রাখার জন্য স্বাগত জানিয়ে বলেন, এই নির্দেশনার ফলে ব্যবসায়ীমহল বিশেষভাবে উপকৃত হবে।