ভারত আলোচনার টেবিলে না বসলেও চলতি বছরের শেষেই ১৬ (ভারত বাদ গেলে ১৫) দেশের মুক্ত বাণিজ্য চুক্তি (আরসিইপি) সই করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী চান চুন সিংয়ের বলেছেন, আগামী মাসে ভারত যদি কথা বলতে এগিয়ে না-আসে, তবু কাজ সময় বেঁধেই এগোবে। বছর শেষের মধ্যেই চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।
আগে এই চুক্তিতে ভারতের সই করার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে আসে দেশটি। নাটকীয় ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মূলত ঘরোয়া ডেয়ারি শিল্পকে বাঁচাতে এবং চিনা পণ্যে দেশের বাজার ছেয়ে যাওয়া রুখতেই এই সিদ্ধান্ত। অনেকের মতে অবশ্য এর পেছনে মূল কারণ সংঘ, স্বদেশি জাগরণ মঞ্চের আপত্তি।
বিশ্লেষকেরা বলছেন, আগামী দিনে রপ্তানি-বাজারে এই চুক্তির বাইরে থাকার ঝুঁকি ভারত কী ভাবে নেবে, প্রশ্ন সেখানেই।
সূত্র: আনন্দবাজার।