রংপুরে পুলিশ নার্সসহ ২৪ ঘন্টায় আরও ৭ জন করোনা শনাক্ত

রংপুরে গত ২৪ ঘন্টায় পুলিশ, নার্স ও জেলাখানার স্টাফসহ নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। 

মঙ্গলবার  রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তরা   হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্স, রংপুর জেলখানার এক স্টাফ, পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য, রংপুর নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক পুরুষ। 

 জেলায় আক্রান্তের ৮৩ জনের মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৭ জনকে রংপুরে করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।