মুরালি বিজয়ের ডিনারের প্রস্তাব, যা বললেন অ্যালিসা পেরি

ভারতীয় ওপেনার মুরালি বিজয় ডিনারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিসা পেরিকে। যা নিয়ে এবার মুখ খুললেন ২৯ বছর বয়সী সুন্দরী।

৩৬ বছর বয়সী মুরালি বিজয় অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে। ২০১৮ সালে সবশেষ খেলেছেন ভারতীয় দলে।

সম্প্রতি একটি ভিডিয়ো কলে হাজির হয়েছিলেন ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা এই ওপেনার। যেখানে তার কাছে প্রশ্ন আসে, ‘দুজন ক্রিকেটারের সঙ্গে ডিনারে যেতে হলে কাদের বাছবেন?’ উত্তরে মুরলী বিজয় প্রথমেই অ্যালিসা পেরির নাম নিয়েছিলেন।

মুরলীর কথায়, ‘প্রথমেই আমি বেছে নেব অ্যালিসা পেরিকে। ওর সঙ্গে আমি ডিনারে যেতে চাই। খুবই সুন্দরী।’

‘আর দ্বিতীয় ব্যক্তি শিখর ধাওয়ান। খুব মজাদার একটা মানুষ। ডিনারে গেলে ও হিন্দিতে কথা বলবে আর আমি তামিলে…।’

অ্যালিসা প্যারিকে ডিনারে সঙ্গী হিসেবে পেতে চাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছিল মুরালিকে। এক ভক্ত তো মন্তব্য করেন, ‘মুরালি বিজয় একজন প্লে বয়…।’ আরেকজন লিখেন, ‘প্যারির হাসবেন্ড তার বুট রেডি রাখছেন।’ অনেকে প্যারির স্বামী অস্ট্রেলিয়া জাতীয় রাগবি দলের তারকা ম্যাট টমুয়ার ছবি পোস্ট করে বিজয়কে সাবধানও করেন।

গত রবিবার সংবাদমাধ্যম স্টার স্পোর্টসের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যুক্ত হন পেরি। এসময় মুরালি বিজয়ের ডিনারের প্রস্তাবের কথা উঠে। পেরি এ সময় বিজয়ের সঙ্গে ডিনারে যেত শর্ত জুড়ে দেন।

বলেন, ‘আমি আশা করব মুরলিই ডিনারের বিল মিটিয়ে দেবে।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘ও খুবই দয়ালু মানুষ। এমন প্রস্তাবে আমি অভিভূত।’