করোনাভাইরাসের কারণে বাহারি ইফতারি নাগালের বাইরে। বাজারে ইফতারি নেই বলে আক্ষেপ করার কিছু নেই। ঘরে বসেই বানান মুখরোচক নানা স্বাদের ইফতারি। রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী উম্মাহ মোস্তফা
পাউরুটির টার্ট
উপকরণ
পাউরুটি ১০ পিস, দুধ ২ কাপ, ডিম ১ টা, পানি ১ টেবিল চামচ, গুড়া চিনি আধা কাপ।
তৈরির পদ্ধতি
১. সব উপকরণ একসাথে মাখিয়ে নিন। মাখানো মিশ্রণ ময়ানের মতন শক্ত হবে।
২. এখন টার্ট মোল্ডে মাখানো মিশ্রণ ঢেলে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে বেক করুন ১০ মিনিট।
টার্ট সাজানোর জন্য তরল দুধ আধা লিটার, কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ ও চিনি সিকি কাপ ভাল করে মিশিয়ে জ¦াল দিন। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে মিশ্রণটি টার্টের উপর ঢেলে ইচ্ছে মতন ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কিমা কচুরি
উপকরণ
ধাপ ১ : ময়দা ১ কাপ, বেকিং সোডা আধা চা চামচ, লবন আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ ও পানি আধা কাপ একসাথে ভাল করে মেখে ময়ান বানিয়ে ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিটের মতন।
ধাপ ২ : চিংড়ির সেদ্ধ কিমা ১ কাপ, মরিচের গুঁড়া ১ চিমটি, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবন সিকি চা চামচ, তেল ১ কাপ।
তৈরির পদ্ধতি
১. ধাপ ২-এর তেল বাদে বাকি সব উপকরণ ভাল করে হাতে মেখে পুর তৈরি করে রাখুন।
২. তৈরি করে রাখা ময়ান থেকে ১০ টা গোলা বানিয়ে ছোট ছোট লেচি কেটে নিন।
৩. এখন লেচির মাঝখানে পুর দিয়ে মুখ বন্ধ করে গোল বলের মতন বানান।
৪. বলটা হাতের তালুতে নিয়ে চাপ দিতে হবে সাবধানে যেন ভিতরের উপাদান বের না হয়ে যায়।
৫. কড়াইয়ের ডুবো তেলে ডিপ ফ্রাই করে পরিবেশন করুন।
ডাবরি ভুনা
উপকরণ
সেদ্ধ ডাবরি ২ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, টালা জিরা গুঁড়া ১ চিমটি, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, লবন ১ চা চামচ
তৈরির পদ্ধতি
১. তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে লালচে হলে বাটা ও গুঁড়া মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিন।
২. কষানো হলে সেদ্ধ করে রাখা ডাবরি দিয়ে দিন।
৩. মাখা মাখা হলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে আরোও পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।