স্বামী ও ছেলের সঙ্গে শ্রাবন্তীর ছবি ভাইরাল

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কলকাতার পাশাপাশি ঢাকার ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে অনলাইনে।

‘আমার পৃথিবী’ এমন ক্যাপশন দিয়েই ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে শ্রাবন্তী। সেখানে ‘বুনোহাঁস’ নায়িকাকে স্বামী রোশন সিং ও ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে।

শ্রীবন্তীর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু এ নিয়ে নেটিজেনদের একাংশের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ছেলে ও স্বামীকে নিয়ে আক্রমণ করা হয় শ্রাবন্তীকে। অন্যান্য সময়ের মতো কটাক্ষের মুখে পড়ে পাল্টা কোনো মন্তব্য করেননি। বরং উপভোগ করছেন ইতিবাচক মন্তব্য ও ভক্ত-বন্ধুদের শুভ কামনা।

যৌথ প্রযোজনায় শাকিব খানের বিপরীতে শিকারি ও ভাইজান এলো রে সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী। সিনেমাটি বাংলাদেশে ভালো ব্যবসা করেছে। গত বছর মুক্তি পায় তাহসানের বিপরীতে বাংলাদেশের এক প্রযোজনায় নির্মিত ‘যদি একদিন’। এ ছাড়া চলতি বছর মুক্তি পাবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’।