চট্টগ্রামের লোহাগাড়ায় পটুয়াখালীর এক যুবক করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তিনি বেসরকারি চাকরি সূত্রে লোহাগাড়া বটতলী স্টেশনে জনৈক আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
এ নিয়ে লোহাগাড়ায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জানান, আক্রান্ত ব্যক্তিটির বয়স ৪২। গত ৩০ এপ্রিল ওই যুবক অসুস্থবোধ করলে তার নমুনা সংগ্রহ ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখানে তার করোনা পজিটিভ পাওয়া যায়।
বাড়ির মালিক মো. আমিন জানান, তিনি আমার বাড়ীতে আরো কয়েকজন মিলে ভাড়া থাকতেন। তার বাড়ী পটুয়াখালী। কয়েকদিন পূর্বে চিকিৎসাজনিত কারণে চট্টগ্রাম শহরে চলে যান।
লোহাগাড়া ইউএনও তৌছিফ আহমেদ জানান, আক্রান্ত ওই ব্যক্তি বর্তমান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি যে লোহাগাড়ার ভাড়া বাসাটি লকডাউনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ৪ মে ঢাকা ফেরত যুবক লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হন।