ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন

ঝিনাইদহে করোনাভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কেপি বসু সড়কের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়। 

এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম), যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ট্যানেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামী ১০ মে থেকে শহরের কেপি বসু সড়কের প্রায় আড়াই’শ পোশাকের দোকানে আগত ক্রেতারা এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে মার্কেটে প্রবেশ করে দোকানে কেনাকাটা করবেন। কেপি বসু সড়কে আগতদের এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। টানেলটি নির্মাণ করে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানী।