মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মালিরপাথর এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেখানকার আটটি গুদামে এ অভিযান চলে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিরপাথর এলাকায় মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশ ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের লোকজন যৌথভাবে অভিযান চালায়। এ সময় আটটি স্থাপনায় মজুদ অবস্থায় ওইসব অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা কারেন্ট জাল মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।