কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা হিসাবে ৬ কোটি ২৪ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চিকিৎসার জন্য আবেদন করা শ্রমিকদের আবেদন যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৬০ জন শ্রমিকের নামে ইস্যু করা ৬ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক গত কয়েক দিনে শ্রম অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. রেজাউল হক বলেন, কল্যাণ ফাউন্ডেশনের তহবিল গঠন হয় শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য।