করোনা: আক্রান্ত ও মৃতের সংখ্যা জানাবে না ইরান

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার পর এ সংক্রান্ত কোনো তথ্য দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইরানে। 

এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ১৬৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৪১৮ জন। 

তবে এখন থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা বা কোনো হার জানানো হবে না বলে জানিয়েছে ইরানের কেন্দ্রীয় রেজিস্ট্রার অফিস। 

বিবিসি জানায়, দেশটির এমন এই ঘোষণায় সন্দেহ ও অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শুরু থেকে করোনা পরিস্থিতি নিয়ে তথ্য গোপন করছে ইরান, এমনটিই মত বিশ্লেষকদের।

সরকারি হিসেব অনুযায়ী ১৯ ফেব্রুয়ারির পর থেকে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত এক লাখ ছাড়িয়ে গেলেও গত মাসে দেশটির একটি পার্লামেন্টারি রিপোর্টে বলা হয়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি।

করোনা প্রতিরোধে অবহেলায় সেইসঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান। এমনকি কিছুদিন প্রতি ১০ মিনিটে একজন করে মারা যাচ্ছিল।

দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ট উপদেষ্টাও আক্রান্ত হয়ে মারা যান। করোনায় আক্রান্ত হন পার্লামেন্টের ২০ জনের অধিক সদস্যও দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 

মধ্যপ্রাচ্য জুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।

সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড সংযুক্ত একটি এয়ারলাইন তাদের ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে এমনটা জানা গেছে বিবিসির অনুসন্ধানে। ফ্লাইটে করে ইরাক ও লেবাননে করোনা রোগী নিয়ে গিয়েছিল মাহান নামে এয়ারলাইন কোম্পানিটি।