বারদীতে কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছেন বিএনপির নেতাকর্মীরা

`কৃষক বাচলে দেশ বাঁচবে' এই স্লোগানকে সামনে রেখে ৫ম দফায় আরো ২ অসহায় কৃষকের ধান কেটে দিল সোনারগাঁ থানা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার  সকালে বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড গোয়ালপাড়া গ্রামের ছগিরের ২২ শতাংশ জমির ধান, এবং ৪ নং ওয়ার্ড পশ্চিম পারা গ্রামের অটোরিকশা চালক আমিনুলের ১২ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু জানান, করোনার প্রাদুর্ভাবের কথা চিন্তা করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৫ দিন ধরে বারদী ইউনিয়নের অসহায় দারিদ্র কৃষকের পাকা ধান কেটে দিচ্ছি। 

তিনি আরো জানান, কৃষকের ধান কেটে দেওয়ার জন্য যুবদলের নেতাকর্মী নিয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রতিদিন কোন না কোন অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে আরও কয়েক দফায় কৃষকের ধান কেটে দিয়েছিল যুবদলের নেতাকর্মীরা। তাই আমাদের যুবদলের পক্ষ থেকে যতটুকু সম্ভব কৃষকদের ধান কাটতে সাহায্য করছি। আমাদের যত কষ্ট হোক আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।