ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের আটাশ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুলাভাই ঘটনাস্থলে এবং শ্যালিকা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই দুঘর্টনা ঘটে । পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২২)-কে নিয়ে ঠাকুরগাঁও শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৩০)। ঠাকুরগাঁও প্রবেশ করার আগে আটাশ মাইল নামক স্থানে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সুমন এবং তার শ্যালিকাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ।
শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে । তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
বীরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর নিতাই চন্দ্র রায় নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি ।