ঈদ উপলক্ষে ‘বিশ্বরঙে’ মূল্যছাড়, ডেলিভারি ফ্রি

লকডাউনের সময় ক্রেতাদের ঘরে বসে কেনাকাটায় উৎসাহী করতে ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা বিনা মূল্যে বাসায় পণ্য পৌঁছে দেবে।

বিশ্বরঙ জানিয়েছে, অনলাইনে যারা সর্বোচ্চ কেনাকাটা করবেন তাদের মধ্য থেকে তিন জনকে দেয়া হবে ১০ হাজার টাকা মূল্যের কুপন। যা দিয়ে তারা বিনামূল্যে সমমানের কেনাকাটা করতে পারবেন।

এই ফ্যাশন ব্র্যান্ডে প্রতিবারের মতো এবারের ঈদেও থাকছে বাহারি নকশার পোশাক। নারী, পুরুষ, বাচ্চাদের সব ধরনের পোশাক এখান থেকে কেনাকাটা করা যায়।

অনলাইনে যারা কেনাকাটা করবেন, একদিনের মধ্যেই তাদের পণ্য পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা নিশ্চিত করে সকল স্বাস্থ্যবিধি মেনে স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে করোনা সচেতনতা নিয়ে থাকবে প্রচারণাও। পোশাক ডেলিভারির সময় পূর্ণ নিরাপত্তার সঙ্গে সুরক্ষিতভাবে মাস্ক, গ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করার নিশ্চয়তা থাকবে।’

বিশ্বরঙের ওয়েবসাইট লিঙ্ক (www.bishworang.com) ও ফেইসবুক পেজে (bishworamgfanclub) গিয়ে ক্রেতারা পছন্দের পোশাক বাছাই করে ক্রয় করতে পারবেন। এ ছাড়া কাস্টমার কেয়ারে (০১৮১৯২৫৭৭৬৮) যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।