গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ব্যক্তগত উদ্যোগে বিভিন্ন বাড়িতে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
মুকসুদপুর থানা আওয়ামী লীগের সদস্য ও ঢাকার মাতিঝিলের সিএসবি এগ্রো ফার্ম, সিএসবি ইন্টারন্যাশনাল এবং সিএসবি কন্সট্রাকশনের সত্ত্বাধিকারী শেখ রনি আহম্মেদ এসব ত্রাণ বিতরণ করেন।
তিনি বৃহস্পতিবার ব্যক্তিগত তহবিল থেকে নিজ এলাকা ননিক্ষীর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে তৃতীয় ধাপে দুঃস্থ পরিবারে ১ হাজার ৫০০ জন নারীকে শাড়ী এবং ১০০ পুরুষকে লুঙ্গি বিতরণ করেছেন।
এর আগে তার উগ্যোগে দুই হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হয়।
শাড়ি, লুঙ্গি বিতরণ উদ্ধোধন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল আলম সিকদার।
শুক্র ও শনিবারও ত্রাণ এবং বস্ত্র বিতরণ অব্যহত থাকবে বলে শেখ রনি আহম্মেদ জানান।