শাহজাদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতুনি ইউয়ানের বানিয়াসিংগুলি গ্রামের দিনমজুর আলামিনের ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুফিয়া খাতুন (২২) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ শনিবার দুপুরে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে ২ মাসের অন্তঃসত্তা সুফিয়া খাতুন তার নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।