বাংলাদেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের জন্য হাহাকার অনেক দিনের। একটা সময় জুবায়ের হোসেন লিখন, তানবীর হায়দারদের দিয়ে যে হাহাকার ঘোচানোর চেষ্টা হয়েছিল। তারা ব্যর্থ হলেও হালে আশা দেখাচ্ছেন তরুণ তুর্কি আমিনুল ইসলাম বিপ্লব।
তবে দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুধু মাত্র লেগ স্পিনারের জন্য এতটা ব্যাকুল হতে রাজি নন। বরং বুলবুল মনে করেন, বাংলাদেশ দলে এমন কিছু বোলার প্রয়োজন যারা ম্যাচ জেতাতে পারেন।
বাংলাদেশের দলে ম্যাচ জেতানো বোলার কতটা প্রয়োজন এর প্রমাণ মেলে বিদেশের মাটিতে টেস্ট খেলতে গেলে। দেশের মাটিতে স্পিন শক্তি দিয়ে হয়তো টেস্ট ম্যাচে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য টাইগারদের আছে। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট হলেই বেরিয়ে পড়ে দলের করুণ চিত্র।
ইদানীং অবশ্য অনেকেই শুধু লেগ স্পিনারের জন্য হাপিত্যেশ করে মরেন। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত বুলবুলের মত এ ক্ষেত্রে ভিন্ন। দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়া এই কিংবদন্তি সম্প্রতি একটি ইউটিউব লাইভ শোতে দেশের ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
সেখানেই বুলবুল তুলে ধরেন নিজের অভিমত, ‘বাংলাদেশে লেগ স্পিনার নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় লেগ স্পিনের ব্যাপারটা শুধু নয়, আমাদের খুঁজতে হবে এমন কিছু বোলার যারা বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে। সেই রকম কিছু কাজ আমাদের করা উচিত।’
আরো পড়ুন: