মুন্সীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালীকান্দি গ্রামে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাজিব ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, শুক্রবার রাতে ঘরের বাইরে বের হলে ছাত্রীর মুখে গামছা চেপে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী তাজিব ইসলাম। পরে তাজিবের বসতঘর থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। ওই ছাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মাদ্রাসাছাত্রী শনিবার দুপুরে সদর থানায় মামলা করেন। পরে বিকেল ৩টার দিকে নোয়াদ্দা ঢালীকান্দি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তাজিব ইসলামকে গ্রেপ্তার করা হয়।