ঈদের আগে খুলছে না মুন্সীগঞ্জ পৌর ব্যবসায়ী মালিক সমিতির আওতাভুক্ত পৃথক তিনটি মার্কেটের ৪০০ দোকান। গত শুক্রবার রাতে সমিতির নেতাদের টেলি কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ঈদের আগে খুলছে না সমিতির আওতাভুক্ত শিশুপার্ক মার্কেট, পৌর মার্কেট ও পৌর সুপারমার্কেট।
মার্কেটগুলোর ৪ শতাধিক দোকান বন্ধ থাকছে জানিয়েছে মুন্সীগঞ্জ পৌর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে টেলি কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মিলিত হন সমিতির নেতারা। এ সময় আলোচনা শেষে সমিতির আওতাভুক্ত মার্কেটগুলোর দোকান বন্ধ থাকবে।