বাগেরহাট ও নেত্রকোনা কারাগার

করোনায় ভিড় কমাতে ৩৯ বন্দির মুক্তি

বাগেরহাট জেলা কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। গত শুক্রবার বিকেলে ১৯ জনের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে আরও প্রথম ধাপে একজনকে মুক্তি দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বাকিদের আগামী দুয়েকদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।

বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা চারশ। ধারণক্ষমতার প্রায় দ্বিগুন বন্দি এই কারাগারে রয়েছেন। বর্তমানে ৭২৪ জন বন্দি রয়েছেন। এরমধ্যে ৩৭ জন নারী।

বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদ-ে দ-িত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক। এরমধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯ জন বন্দিকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে।

এদিকে নেত্রকোনা কারাগারের জেল সুপার আবদুল কুদ্দুস জানান, গত শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদিকে মুক্তি দেয় নেত্রকোনা কারাগার।