মুন্সীগঞ্জে একদিনে ৫ শিশুর করোনা শনাক্ত

করোনার হটস্পট নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে সোমবার একদিনে ৫ শিশুর করোনা শনাক্ত হয়েছে। এদিন জেলায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রয়েছে ২ বছর থেকে ১৩ বছরের ৫ শিশু। জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলা সদরের সার্কিট হাউজ সংলগ্ন জিপিএইচ কমপ্লেক্সের ২ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলার রামপালের ৫ বছর ও ৯ বছর এবং বাগেশ্বর গ্রামের ৬ বছরের শিশুর করোনা শনাক্ত হয়। এছাড়া জেলার লৌহজং উপজেলার কারপাশা গ্রামের ১৩ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছ।