প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কাস্টমস-ভ্যাট বিভাগের একদিনের বেতন

করোনা পরিস্থিতিতে জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) উদ্যোগে একদিনের দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার রাজধানীর প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক তুলে দেন বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য (গ্রেড-১) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সংগঠনের মহাসচিব, মূসক, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান।

এসময় বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) এর আহ্বায়ক খন্দকার লুৎফল আজম, সদস্য সচিব মো. মজিবুর রহমান ও ঢাকাএভ সভাপতি মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।