ভারতে আটকে পড়া আরও ৮৮ জন দেশে ফিরলেন

করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে ডাকা লকডাউনের কারণে ভারতে আটকে পড়া আরও ৮৮ জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন।

মঙ্গলবার বিকাল ৫টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।