নওগাঁয় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সাপাহার থানার অফিসার ইনর্চার্জ (ওসি) আব্দুল হাই দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার সাপাহার ইউনিয়নের তাঁজপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হাসান ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

জানা যায়, সকালে দুই শিশু ইমামুল ও রাব্বি বাড়ির পার্শ্বে খেলা করছিল। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামুল হাসানকে মৃত বলে ঘোষণা করেন। অপর শিশু রাব্বি হাসানের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।