মাদক সেবনের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার পুরান কাদবা গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধা পরিবারের তিনজনকে কুপিয়েছে মাদক ব্যবসায়ী ও ভাড়াটে সন্ত্রাসীরা।

এ নৃশংস ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচার দাবি করে অসহায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মন্তাজ মিয়া সংবাদ সম্মেলন করেছেন। গত সোমবার দুপুরে বরুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মন্তাজ মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সে করে আসে। তারপর ধারালো অস্ত্র দিয়ে বাড়ির নারী পুরুষসহ সবার ওপর হামলা চালায়। সবাইকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া বলেন, এ ঘটনায় একটি মামলা নিয়েছি। জড়িতদের আটক করা হবে।