বরিশালে স্বামীর সঙ্গে অভিমান করে নাদিরা ইয়াসিমন নামে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাদিরা ইয়াসিমনের মৃত্যু হয়।
তিনি ঝালকাঠি পুলিশ লাইনন্সে কর্মরত ছিলেন। তার স্বামী তরিকুল ইসলামও একই স্থানে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
পুলিশ জানায়, নাদিরা ভাড়াটিয়া বাসায় বিষপান করেন।
বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে নাদিরা নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াই ঘণ্টা পর রাত ৮টার দিকে মারা যান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত বরিশাল মেট্রোপিলটন পুলিশের এসআই মো. নাজমুল এই তথ্য নিশ্চিত করেছেন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সঙ্গে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তার জের ধরেই নাদিয়া বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।