মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খুলে কেনাবেচা করার দায়ে ৪ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হরিরামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন শুক্রবার সকালে ঝিটকা বাজারে অভিযান চালিয়ে এ রায় দেন।
সরকারি আদেশ অমান্য এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপড়ের দোকান খুলে ব্যবসা করার দায়ে ঝিটকা বাজারের কাপড় ব্যবসায়ী সুজিত কুমার, আব্দুর রউফ, আল-আমিন এবং মিজানুর রহমানের কাছ থেকে ২০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
অভিযানে হরিরমাপুর থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।