ভারতে করোনা রুখতে হ্যোমিওপ্যাথি কাউন্সিলের সার্কুলার নিয়ে বিতর্ক

করোনা প্রতিষেধক হিসেবে হ্যোমিওপ্যাথি ভাল কাজ করবে বলে শুরুতে অনেকে মতামত দিয়েছিলেন। সম্প্রতি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর্সেনিক অ্যালবাম ৩০ ওষুধটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিল সেন্ট্রাল হোমিওপ্যাথিক কাউন্সিল। 

আর তারপর থেকেই এই ওষুধ কেনার হিরিক লাগে। ফলে অধিকাংশ হ্যোমিওপ্যাথি দোকানেই ওষুধটির সংকট দেখা দেয়।

কিন্তু করোনা রোধে ওষুধটির কার্যকারিতা নিয়ে হ্যোমিওপ্যাথি চিকিৎসকরাই এখন সংশয় প্রকাশ করছেন। তাদের প্রশ্ন করোনার মতো ভাইরাস প্রতিরোধে এটা কিভাবে সম্ভব?

ভারতের বিশিষ্ট হ্যোমিওপ্যাথি চিকিৎসক ডা. আর পি মুখার্জি বলেন, করোনা চরিত্র বদলাচ্ছে। ফলে একটি মাত্র ওষুধ সকলের জন্য প্রযোজ্য হবে সেটা বলা যায় না। তাছাড়া ওষুধের কার্যকারিতা না থাকলেও একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। ফলে ওই ওষুধ শরীরের অন্য কোনও রোগকে বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ডা. মুখার্জির বলেন, ঘরোয়া মশলা গোল মরিচ, দার চিনি, হলুদ চিবিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। ফলে নিশ্চিত কিছু পাওয়ার আগ পর্যন্ত ঘরোয়া মশলা দিয়ে রোগ ঠেকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।

সূত্র: জি ২৪ ঘণ্টা।