নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) ও নুরনবী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি খাসপাড়া গ্রামের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। ওই দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিল্টন আহমেদ মিঠু জানান, শুক্রবার দুপুরে শিশু দুটি সবার অজান্তে খেলার সময় পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজ করেও পাননি। দুপুর ২টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।
সিংড়া থানার ওসি নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।