করোনাকালে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে নিজের প্রিয় দুটি স্মারক নিলামে তুলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস নিলেন তোলেন তিনি। স্মারক দুটি কিনে নিয়েছেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।
নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় ৫ দিন ধরে চলা নিলামে ২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় আকবরের স্মারক দুটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
এক বিজ্ঞপ্তিতে নিবকোর জানায়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মো. রিয়াজুল ইসলাম জুয়েল ২০০০ (দুই হাজার) মার্কিন ডলার দিয়ে।
একই প্ল্যাটফর্ম থেকে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট ২০ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৭ লাখ টাকা) দিয়ে কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি আফ্রিদির সংগঠন- শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।