নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এছাড়া একই অপরাধে চাঁদপুরে ১৫টি দোকান সিলগালা করা হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় গত শুক্রবার চৌরাস্তা এলাকার সবগুলো মার্কেট বন্ধ করা হয়েছিল। এরপরও সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলায় তাদের জরিমানা হরা হয়।
এদিকে স্বাস্থ্যবিধি অমান্য ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় চাঁদপুরের মতলব দক্ষিণে ১৫টি কাপড়ের দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে নারায়ণপুর বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।