পঞ্চপাণ্ডবের মধ্যে ফুটবলে সবচেয়ে ভালো কে

অনুশীলনে ক্রিকেটাররা নিয়মিত ফুটবল খেলে থাকেন। বাংলাদেশ দলের অনেক তারকারই ফুটবল খুবই প্রিয়। মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা রয়েছেন সেই তালিকায়। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটের পাঁচ স্তম্ভ পঞ্চপাণ্ডবের মধ্যে ফুটবলে সবচেয়ে ভালো কে?

এমন এক প্রশ্নেরই উত্তর দিয়েছেন মুশফিকুর রহিম। ইউটিউব লাইভ শো ‘নটআউট নোমান’-এ রবিবার যুক্ত ছিলেন মুশফিক। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, পঞ্চপাণ্ডবের মাঝে সবচেয়ে ভালো ফুটবল খেলেন কে? মুশফিক উত্তরে বলেন, সাকিব আল হাসানের নাম।

এরপর পাঁচের মধ্যে যারা ভালো খেলেন তাদের ক্রম সাজান মুশফিক- ‘সাকিব, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), মাশরাফী ভাই (মাশরাফী বিন মোর্ত্তজা), এরপর আমি মনে হয়। কিন্তু তামিম পাঁচ জনের মধ্যে সবচেয়ে খারাপ খেলেন। এতে কোনো সন্দেহ নেই।’