প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২%

প্রাইম ব্যাংক গত হিসাব বছর ৬৯৫ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেশি। ২০১৮-১৯ হিসাব বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫৭২ কোটি টাকা। তবে এই সময় নিট মুনাফা কিছুটা কমেছে। গত বছর ব্যাংকটি করপরবর্তী মুনাফা করেছে ২০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময় ছিল ২১৯ কোটি টাকা। গতকাল ব্যাংকটির আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠানে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। ভিডিও কনফারেন্সে আর্নিংস ডিসক্লোজারে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। ২০১৯ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৩ পয়সা। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, মো. তৌহিদুল আলম খান, ফয়সাল রহমান, কনজ্যুমার ব্যাংকিং প্রধান এএনএম মাহফুজ, এমএসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ এম ওমর  তৈয়ব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।